ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

মৌলভীবাজার -১ বড়লেখা-জুড়ি আসনে ভোটের মাঠে সরব প্রবাসীরা

#
news image

আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার -১ (বড়লেখা-জুড়ি) আসনে ভোটের মাঠে এবারো প্রবাসীদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ  ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শত শত প্রবাসী দেশে এসে প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন। কেউ সরাসরি ভোট চাইছেন, কেউ আবার নির্বাচনী ব্যয়ের বড় অংশ মেটাচ্ছেন।  

মৌলভীবাজার -১ আসনে বিএনপির প্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠুর পক্ষে প্রচারে নেমেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী উপজেলা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। তিনি জানালেন, দেশে আসার পর থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন। তার মতো আরো অনেক প্রবাসী ভোটের মাঠে সক্রিয়।

তাঁদের কেউ কেউ বিএনপির সমর্থক, কেউ আবার জামায়াতে ইসলামীর। এনসিপি, আল ইসলাহসহ অন্যান্য দলের সমর্থকেরাও এসেছেন ভোট দিতে, প্রচারে অংশ নিতে।
 
স্থানীয়রা বলছেন, প্রবাসীরা শুধু ভোট দিতে বা প্রচারে অংশ নিতে আসেন না, তারা সামাজিক ও মানবিক কাজেও অর্থ ব্যয় করেন। ফলে এলাকায় তাদের প্রভাব থাকে। স্থানীয় রাজনীতিকেরা মনে করছেন, এবার পোস্টার লাগানো নিষিদ্ধ থাকায় প্রচারের আমেজ ততটা দৃশ্যমান নয়। তবে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া, উঠান বৈঠক ও ছোট বড় সভার মাধ্যমে প্রচার চলছে।

মৌলভীবাজার -১ নির্বাচনী মাঠে প্রবাসীদের উপস্থিতি শুধু প্রচার নয়, অর্থনৈতিক সহায়তা আছে। তাদের অংশগ্রহণ ভোটকে উৎসবে রূপ দিচ্ছে এবং স্থানীয় রাজনীতিতে প্রবাসীদের প্রভাবকে আরো স্পষ্ট করে তুলছে।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  2:46 PM