ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফকিরহাটে জলাবদ্ধতা নিরসনে জাল-পাটা উচ্ছেদ

#
news image

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিলে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ নেট-পাটা ও নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।

ফকিরহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) বেলা ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লালচন্দ্রপুর খালে অবৈধ ভাবে স্থাপন করা জাল ও নেট-পাটা অপসারনের জন্য অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রাপ্ত অবৈধ জাল, নেটপাটা, উচ্ছেদ করে তা কেটে নষ্ট করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ। থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, নদী-খালে জাল-পাটা দেওয়ার ফলে বর্ষা মৌসুমে পানি প্রবাদে বাধাগ্রস্থ হওয়ায় বিভিন্ন বাড়ি-ঘর, ক্ষেত-খামার জলবদ্ধতার সৃষ্টি হয়। এটি উচ্ছেদের ফলে খুব দ্রæত পানি নিস্কাশ হবে। এতে এলাকায় জলবদ্ধতার অনেক কম হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ বলেন, জলাবদ্ধতা নিরসনে অবৈধ জাল ও নেট-পাটা অপসারণ অত্যন্ত জরুরী। এগুলো শুধু পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং মাছের প্রজনন ব্যাহত করে। পাশাপাশি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। বিশেষ করে বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়।

তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মৎস্য আহরণ ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট প্রতিনিধি :

০৮ জানুয়ারি, ২০২৬,  4:24 PM