ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত একটি কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে উক্ত কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

এসময় জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার নবীউল কারিম সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিজিবি সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

কর্মশালায় নির্বাচনকালীন আচরণবিধি, ভোটগ্রহন প্রক্রিয়া, গণভোটের গুরুত্ব, ভোটারদের অধিকার ও দায়িত্ব, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে করণীয় বিষয়গুলো প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন করেন উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান।

কমর্শালা ও মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি, গণভোট ও আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি গ্রহনযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বক্তারা আরও বলেন, নির্বাচন আচরণবিধি মেনে চললে সহিংসতা ও অনিয়ম কমে আসবে এবং ভোটারদের আস্থা বৃদ্ধি পাবে। গণভোট আয়োজনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

কর্মশালা শেষে অংশগ্রহনকারীরা মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন এবং একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

০৬ জানুয়ারি, ২০২৬,  1:50 AM