ঢাকা ১২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
অপরাধ দমনে জিএমপির ছয় মাসের ‘সাঁড়াশি’ সাফল্য: মামলা ১৪৫৪, গ্রেপ্তার ৩২১৭  সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজনীতি প্রয়োজন : তথ্যমন্ত্রী গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করল সরকার ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয়

ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭ জন

#
news image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ১ হাজার ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৯১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৪২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৬১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৬ হাজার ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩৯ জনের।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১৭ নভেম্বর, ২০২৫,  8:18 PM