ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

গলাচিপায় ভুয়া ডেন্টিস্টের অপচিকিৎসায় রোগীর দাঁত উঠল, তদন্ত দাবি স্থানীয়দের

#
news image

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের বটতলা এলাকায় ভুয়া ডেন্টিস্টের অপচিকিৎসায় রোগীর দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মো. সেরাজুল সরদার (পিতা: হানিফ সরদার) এ ঘটনায় পটুয়াখালী সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়, পথিক মণ্ডল নামে এক ব্যক্তি “ডেন্টিস্ট” পরিচয়ে দাঁতের চিকিৎসা, দাঁত তোলা এবং প্রেসক্রিপশন প্রদান করে আসছেন। তার পরিচয়পত্রে “ডি.এম.টি.ডি (ঢাকা)” ও “ডেন্টাল টেকনোলজি” ডিগ্রি উল্লেখ থাকলেও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (BMDC) নিবন্ধিত চিকিৎসক নন। ফলে BMDC আইন ১৯৮০ (সংশোধিত) অনুযায়ী তার এই চিকিৎসা কার্যক্রম অবৈধ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী সেরাজুল সরদার জানান, “আমি দাঁতের গর্ত ফিলিং করাতে গিয়েছিলাম। কিন্তু তিনি ফিলিং না করে আমার দাঁত তুলে ফেলেছেন। তার কোনো BMDC রেজিস্ট্রেশন নেই, তবুও ডেন্টিস্ট পরিচয়ে প্রেসক্রিপশন দেন।”

অভিযোগ সূত্রে জানা যায়, কথিত ডেন্টিস্ট পথিক মণ্ডলের চেম্বারে চারটি সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে এবং তিনি চিকিৎসার সময় মনিটর পর্যবেক্ষণে বেশি সময় ব্যয় করেন, যার কারণে রোগীদের প্রতি মনোযোগের ঘাটতি দেখা দেয়।

অভিযোগের সঙ্গে চেম্বার ও প্রেসক্রিপশন প্যাডের ছবি সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা জানান, অভিযোগটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা দাবি করেছেন, দ্রুত তদন্তের মাধ্যমে ওই ভুয়া চিকিৎসকের কার্যক্রম বন্ধ করা হোক, যাতে সাধারণ মানুষ অপচিকিৎসা থেকে রক্ষা পায়।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

০৭ নভেম্বর, ২০২৫,  10:19 PM