ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

#
news image

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বুধবার অধিদফতরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) রাজা মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল স্থায়ী নাগরিকরা উল্লিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী আবেদন করতে পারবেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে।

বেতনস্কেল ও বয়স:

২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)। আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শর্তাবলী:

আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০ মি.) এবং শেষ হবে ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ মি.)।

আবেদন ফি পরিশোধসহ সমস্ত নির্দেশনা ও ফরম পূরণ অনলাইনে (http://dpe.teletalk.com.bd) সম্পন্ন করতে হবে। ১১২ টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে দিতে হবে। ফি পরিশোধের পর আবেদন চূড়ান্তভাবে গৃহিত হবে।

পরবর্তীতে SMS-এর মাধ্যমে পাঠানো প্রবেশপত্র ডাউনলোডের লিংক ব্যবহার করে আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া ও শর্তাবলী:

নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে। চাকরিতে বদলি সীমিত থাকবে। ধুমপান বা মাদকাসক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না।

লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না। নির্বাচিত প্রার্থীকে সত্যায়িত কাগজপত্রসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্রে ভুয়া বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা বাতিল হবে এবং প্রার্থীকে আইনগত ব্যবস্থা আওতায় আনা হবে।

বিশেষ নির্দেশনা:

বিবাহিত নারী প্রার্থী স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যে কোন একটিতে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা অনুযায়ী প্রার্থিতা বিবেচিত হবে।

শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।

যোগাযোগ ও সহায়তা:

সহযোগিতা প্রয়োজন হলে ই-মেইল (vas.query@teletalk.com.bd) বা টেলিটক কাস্টমার কেয়ার ১২১-এ যোগাযোগ করা যাবে।

নিজস্ব প্রতিবেদক :

০৬ নভেম্বর, ২০২৫,  5:59 PM