ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

#
news image

আন্তঃসীমান্ত ই-কমার্স লেনদেন থেকে স্বল্পমূল্যের রপ্তানি আয় দ্রুত ও সহজে দেশে আনার প্রক্রিয়াকে আরও সুগম করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

আজ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, অর্থ প্রাপ্তি আরও সহজ করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএসপি) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা (পিএসপি) এখন থেকে রপ্তানি আয় দেশে আনার প্রক্রিয়া পরিচালনা করতে পারবে।

সার্কুলার অনুযায়ী, এই সুবিধাটি বিশেষভাবে ১ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এ ধরনের রপ্তানিতে ইএক্সপি ফর্মে ঘোষণার প্রয়োজন হবে না।

এই পরিষেবা প্রদানকারী এমএফএসপি এবং পিএসপি-দের জন্য বেশ কয়েকটি বাধ্যতামূলক শর্ত নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রথমত এমএফএসপি এবং পিএসপি-দেরকে এফই সার্কুলার নং ৩১/২০২৫ এর ৫৯ অনুচ্ছেদে বর্ণিত নির্দেশাবলি মেনে চলতে হবে। যেকোনো ই-কমার্স রপ্তানিকারককে সেবা দেয়ার আগে তাদের যথাযথ যাচাই-বাছাই করতে হবে।

এই প্রোভাইডাররা রপ্তানিকারকদের কাছ থেকে ইলেকট্রনিক বিল অব এক্সপোর্ট প্রাপ্তির পরেই গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ জমা করবে।

গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ জমা করার জন্য ব্যবহৃত তহবিল অবশ্যই মনোনীত অথরাইজড ডিলারদের (এডি) কাছে এমএফএসপি এবং পিএসপি-দের পরিচালিত সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে নিতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, রপ্তানি আয় দেশে আনার বিষয়ে অন্যান্য সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং এ নির্দেশনা সংশ্লিষ্ট সকল পক্ষকে জানাতে হবে।

নিজস্ব প্রতিবেদক :

০৬ নভেম্বর, ২০২৫,  3:45 AM