ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে রেস্তোরায় গুলিবর্ষণে নিহত ০১ - আহত ০৪

#
news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার বাজার ও আশপাশের এলাকায় এ গুলিবর্ষণের ঘটনায় শিপন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।এতে আরও অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯টার দিকে গণিশাহ মাজার বাজারের একটি হোটেলে স্থানীয় কুখ্যাত ডাকাত মনেক মিয়া ওরফে মনেক ডাকাতের ছেলে শিপন মিয়া আড্ডা দিচ্ছিলেন।এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ হোটেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।এতে শিপন মিয়া ও হোটেলের কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হন।

‎গুলির শব্দে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা নির্বিঘ্নে পালিয়ে যায়।গুরুতর আহতদের প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়,পরে ঢাকায় স্থানান্তর করা হলে শিপন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

‎এ ঘটনার পর শিপনের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের এলাকায় পাল্টা হামলা চালায়।তারা গণিশাহ মাজার সংলগ্ন তালতলায় স্থানীয় শিক্ষক এমরান হোসেন মাস্টারের অফিসে গুলি চালায়।এতে এমরান হোসেন (৩৮) গুলিবিদ্ধ হন।তিনি ঢাকায় কর্মরত উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিল্লাল হোসেনের ছোট ভাই ও শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

‎পরবর্তীতে বিক্ষুব্ধরা প্রতিপক্ষের থোল্লাকান্দি গ্রামের বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর চালায়, এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।‎খবর পেয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও নবীনগর থানার ওসি শাহিনুর ইসলামের নেতৃত্বে বিপুল পুলিশ মোতায়েন করা হয়।রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

‎নবীনগর থানার ওসি মো. শাহিনুর ইসলাম বলেন, “গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের।”এদিকে, পুরো এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে।আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পুনরায় সংঘর্ষ না ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

০৩ নভেম্বর, ২০২৫,  5:29 PM