ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

শিল্পকলায় শেষ হল দু’দিনের শারদীয় সাংস্কৃতিক উৎসব

#
news image

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মত আয়োজিত দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ শেষ হয়েছে।

বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নন্দনমঞ্চে উৎসবের সমাপনী দিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন), জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, যুগ্মসচিব মোহাঃ হারুন-অর-রশীদ, একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন, ইতালি, ইন্দোনেশিয়া, লাটভিয়া, সুইজারল্যান্ড ও রাশিয়ার দূতাবাসের প্রতিনিধিগণ, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক-ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শীর্ষ নেতা, একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালকসহ কর্মকর্তারা।

সাংস্কৃতিক পর্বের শুরুতে ৫০ জন শিল্পীর অংশগ্রহণে ঢাক-ঢোল বাদনের মাধ্যমে দ্বিতীয় দিনের সাংস্কৃতিক উৎসব শুরু হয়। এরপর ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশন করেন স্পন্দন নৃত্যদলের শিল্পীরা। নৃত্য পরিচালনা করেন অনিক বোস।

একক সংগীতে অনিমা রায় পরিবেশন করেন ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’, ‘ওই আসন তলে মাটির পরে’ ও ‘এবার তোর মরা গাঙ্গে বান এসেছে’। দেবলীনা সুর দোলা পরিবেশন করেন ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’, ‘তারে ধরি ধরি’, ‘হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না’ এবং ‘গৌরী এলো দেখে যা লো’।

এছাড়াও প্রতিবেদনের সময় পর্যন্ত সাংস্কৃতিক উৎসবে গান পরিবেশনের জন্য প্রস্তুত ছিলেন জনপ্রিয় শিল্পী ঋতুরাজ এবং শিল্পী সিঁথি সাহা।

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবছরই প্রথমবারের মত ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষ্যে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এবং বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজনও করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

০৩ অক্টোবর, ২০২৫,  12:20 AM