ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভুটানের সঙ্গে আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করবে ভারত

#
news image

ভারত ও ভুটানকে সংযুক্ত করে এই প্রথম দেশ দুটি’র মধ্যে আন্তঃসীমান্ত রেলপথ নির্মিত হচ্ছে। 

৪৫৪ মিলিয়ন ডলারের প্রকল্পটি চার বছরের মধ্যে সম্পন্ন হবে বলে সোমবার নয়াদিল্লি জানিয়েছে। 
খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভারতের পররাষ্ট্র সচিব  বিক্রম মিস্রি বলেছেন, ভুটানের প্রধান বাণিজ্যিক অংশীদার ভারত হিমালয় রাষ্ট্রটির অবকাঠামো ও অর্থনীতির আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, রেল প্রকল্পটি ‘ভুটানের জনগণের জন্য অনেক উপকারী’ হবে।

তিনি আরো বলেন, ‘এর মাধ্যমে পুরো অঞ্চলটি সংযুক্ত হবে। এখন বিপুল পরিমাণ  পণ্য পরিবহনের জন্য যেখানে  বেশ কয়েকদিন লেগে যায় যায়, সেখানে কয়েক ঘন্টার মধ্যে তা পাঠানো যাবে।’

৩৯০ মিলিয়ন ডলার ব্যয়ের আনুমানিক ৬৯ কিলোমিটার রেলপথটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী কোকরাঝাড়কে ভুটানের জেলেফ’ুর সঙ্গে সংযুক্ত করবে।

১০ হাজার লোকের জেলেফু শহরটির অবস্থান ভারতীয় সীমান্তের কাছে।

রেলপথটি ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিল্পকেন্দ্র সামতসেকে ভারতের পূর্বাঞ্চরীয় বানারহাটের সঙ্গে সংযুক্ত করবে।

আন্তর্জাতিক ডেক্স :

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  3:52 PM