ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বারহাট্টায় জমিতে হাঁস নামা নিয়ে সংঘর্ষে আহত ২

#
news image

নেত্রকোনার বারহাট্টায় জমিতে হাঁস নামতে নিষেধ করায় মোবারক হোসেন নামের একজনকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

থানার অভিযোগ সূত্রে জানাগেছে,উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মোবারক হোসেনের নিজের ধানি জমিতে কাজ করতে যান। জমিতে গিয়ে দেখেন তার ফসলি জমিতে একই এলাকার সাইদুল,মনির,এন্টাস মিয়া ও হক মিয়ার হাঁস জমির ধান নষ্ট করছে। তখন তিনি অভিযুক্তদের কাছে তার জমিতে কেন বারবার হাঁস ছাড়ছে এটা জানতে চান। পরে বাক-বিতন্ডার এক পর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগী মোবারক হোসেনকে মারধর করে। তখন মোবারকের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহত মোবারক হোসেনের মা রোকেয়া বেগম জানান,আমার ছেলে অনেক আগে থেকেই ওদের আমাদের জমিতে হাঁস না ছাড়তে বলে আসছিল। কিন্তু ওরা তার কথকখনোই শুনেনাই। আজকেও আমার ছেলে জমিতে গিয়ে ওদের হাঁস দেখতে পায়। তখন ওদের বিষয়টি জিজ্ঞেস করতেই লাঠিসোটা নিয়ে আমার ছেলের উপর হামলা করে। তখন আমি সহ বাড়ির মেয়েরা আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে ওরা মহিলাদেরও মারধর করে। আমি নিজেও আহত হয়েছি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান,জমিতে হাঁস নামতে নিষেধ করায় মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নোওয়া হবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  9:39 PM