ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানের নোটিশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কোনাবাড়িতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন

বিশ্বে ১০০ মৃতের মধ্যে ১ জনের আত্মহত্যাজনিত মৃত্যু : ডাব্লিউএইচও

#
news image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) আজ মঙ্গলবার জানিয়েছে, সারাবিশ্বে গড়ে প্রতি ১০০ জন মৃতের মধ্যে একজনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে আত্মহত্যাজনিত কারণে। বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি থাকায় তাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা দূর করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ডাব্লিউএইচও জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী আত্মহত্যার হার কিছুটা কমেছে। তবে সমস্যাটি নিরসনের অগ্রগতি অনেকটাই ধীর গতিতে হচ্ছে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালে সারাবিশ্বে ৭ লাখ ২৭ হাজার মানুষ আত্মহত্যা করেছে।

ডব্লিউএইচও’র অসংক্রামক রোগ এবং মানসিক স্বাস্থ্য বিভাগের অন্তর্বর্তী প্রধান ডেভোরা কেসটেল বলেন, ‘বিশ্বব্যাপী গড়ে প্রতি ১০০ জন মৃতের মধ্যে একজনের বেশি মৃত্যু ঘটে আত্মহত্যার ঘটনায়। এমনকি প্রতি একজনের আত্মহত্যার পেছনে গড়ে ২০টি আত্মহত্যাচেষ্টা থাকে।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘এই মানুষগুলোর আত্মহত্যার কারণে অগণিত জীবন ও জীবিকা প্রভাবিত হয়। কারণ, পরিবার, বন্ধু ও স্বজনরা তাদের হারিয়ে অকল্পনীয় কষ্টের সম্মুখীন হয়।’

ডাব্লিউএইচও’র ‘ওয়ার্ল্ড মেন্টাল হেলথ টুডে’ রিপোর্টে বলা হয়েছে, বিশ্বব্যাপী তরুণদের মধ্যেই আত্মহত্যা করার প্রবণতা বেশি।

২০২১ সালে ১৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ ছিল আত্মহত্যা। একই বয়সের পুরুষদের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ ছিল এটি।

বিশ্বে প্রায় তিন-চতুর্থাংশ আত্মহত্যার ঘটনা ঘটে নিম্ন আয়ের জনবহুল দেশগুলোতে। তবে, উন্নত দেশগুলোতে আত্মহত্যার হার অনেক বেশি।

ডাব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির তুলনায় মানসিক সমস্যাগ্রস্ত মানুষের সংখ্যা দ্রুত গতিতে বেড়েছে।

আন্তর্জাতিক ডেক্স :

০২ সেপ্টেম্বর, ২০২৫,  6:48 PM