ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ

#
news image

আলুর উৎপাদকরা যেন ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেট পর্যায়ে কেজিপ্রতি আলুর ন্যূনতম দাম ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। বুধবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোল্ড স্টোরেজ/হিমাগার গেইটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় কর্তৃক সরকার ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করবে, বিক্রয় করবে অক্টোবর-নভেম্বর মাসে এবং আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে সদস্য করে ৪ সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।

কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এই ন্যূনতম মূল্য নির্ধারণ এবং বিপণন ব্যবস্থায় হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

নিজস্ব প্রতিবেদক :

২৮ আগস্ট, ২০২৫,  9:48 AM