ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার

গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প

#
news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বারোমাসি জাতের আম। উপজেলার বিভিন্ন স্থানে কৃষি উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে চাষ করছেন ‘কাটিমন’ জাতের আম, আর এরই মধ্যে তারা পেয়েছেন আশাতীত সাফল্য।

কৃষকদের দাবি, বারোমাসি আম চাষ করে তারা বেশ লাভবান হচ্ছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সঠিক পরিচর্যার ফলে ফলন হচ্ছে ভালো এবং বছরজুড়ে আম উৎপাদনের সুযোগ থাকায় বাড়ছে বাজারজাতকরণের সুযোগও। শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন জেলায়ও এই আমের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, “বারোমাসি আম চাষ সম্প্রসারণে আমরা কৃষকদের পাশে রয়েছি। নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ প্রদান করে তাদের আরও বেশি উৎপাদন ও লাভবান হতে সহায়তা করা হচ্ছে।”

এদিকে উপজেলার তরুণ প্রজন্মও এই চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে। প্রতিনিয়ত গড়ে উঠছে নতুন নতুন উদ্যোক্তা। কৃষকরা আশা করছেন, যদি সরকারি সহযোগিতা বাড়ে, তবে গোমস্তাপুর খুব শিগগিরই দেশের বারোমাসি আম উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

২৪ আগস্ট, ২০২৫,  2:53 AM