ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

#
news image

চট্টগ্রামের হাটহাজারীতে দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে অবৈধভাবে ইঞ্জিন চালিত নৌকায় বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৩ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে রামদাশ মুন্সীরহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মোঃ বাবলু নামে এক ব্যক্তি ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে অবৈধভাবে বালু পরিবহন করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, হালদা আমাদের জাতীয় সম্পদ। এর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কাউকেই আইনের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

এ সময় মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, নৌ পুলিশের এএসআই মো. রমজান আলী, এবং হালদা পাহাড়াদার আলমগীর, আদিল ও আয়ুব।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

২৪ আগস্ট, ২০২৫,  2:04 AM