ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সেন্টমাটিনের এক যুবক টেকনাফে অপহরণ, ১০লাখ টাকা মুক্তিপণ দাবি 

#
news image

সেন্টমার্টিন থেকে  টেকনাফে চিকিৎসক দেখানোর পাশাপাশি  মুদির দোকানের মালামাল ক্রয় করতে এসে মো. হাসিম (২৮) নামে এক যুবক অপহরণের শিকার হয়েছেন। মুক্তিপণ হিসেবে ১০লাখ টাকা দাবি করা হচ্ছে। 

অপহৃরিত যুবক সেন্টমার্টিন  কোনাপাড়ার বাসিন্দার নুর হোসেনের ছেলে এবং মুদির দোকানদার। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনের মাধ্যমে ছেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন অপহরণের শিকার  মো হাসিমের বাবা নুর হোসেন।

অপহৃরিত যুবক হাশিমের বাবা  নুর হোসেন বলেন, গত ১০ আগস্ট রবিবার সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। টেকনাফে পৌঁছে কথাবার্তা হয় এবং তার অসুস্থতার কারণে চিকিৎসক  দেখাবে এবং দোকানের জন্য মালামাল ক্রয় করবেন। পরে ১৬ আগস্ট শনিবার কাজ শেষ করে দোকানের জন্য মালামাল ক্রয় করে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা করার জন্য  টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া নৌঘাটের সার্ভিস ট্রলারের অফিসে গিয়েছিল। 

এরপর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
নুর  হোসেন বলেন, গত ১৬ আগস্ট শনিবার অপহৃরিত যুবক হাসিমে বাবার ইমো নম্বরে অপরিচিত এক ব্যক্তি ফোন করে ১০লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা মুক্তিপনের টাকা না পেলে  ছেলের লাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হুমকি দেওয়া হয়। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, সেন্টমার্টিন দ্বীপের একজন যুবক টেকনাফ থেকে অপহরণ শিকার হয়েছেন বলে তিনি শুনেছেন। দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করছে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত রবিবার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। যুবককে উদ্ধার করার জন্য থানা পুলিশ কাজ করছেন। 

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

২০ আগস্ট, ২০২৫,  12:33 AM