ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন

#
news image

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে (১৮ আগষ্ট) সোমবার সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তি, মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম গোলাম হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা মৎসজীবী দলের সভাপতি শহিদ মড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বাছির উদ্দিন সহ প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য চাষী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্য চাষী- সানোয়ার হোসেন ঠাকুর, রশীদ আলম তালুকদার ও সুলতান আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান, দেশীয় মাছ পেতে হলে আগে সাধারণ মানুষদের সচেতন হতে হবে। কারণ মা মাছ কে যদি ডিম সহ মেরে ফেলা হয় তাহলে সেটা বংশবৃদ্ধি করতে পারেনা। এছাড়াও দেশী মাছের রেণু ধ্বংসকরা চায়না দুয়ারী জাল ব্যবহারে সবাইকে বিমুখ হতে হবে। বারহাট্টা উপজেলা প্রশাসন চায়না দুয়ারী জাল সহ সকল জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

১৮ আগস্ট, ২০২৫,  9:39 PM