ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ফটিকছড়ির মাইজভান্ডারে পুকুরে ডুবে কিশোরগঞ্জের বাবলার মৃত্যু

#
news image

বাবার সঙ্গে জিয়ারত করতে মাইজভান্ডারে এসে চির বিদায় নিলো জাহিদ হাসান বাবলা নামে এক কিশোর। 
 
১৭ আগস্ট দুপুরে মাইজভান্ডার দরবার শরীফের বড় রওজার সামনের পুকুরে গোসল করতে গিয়ে সে, প্রাণ হারায়। নিহত বাবলা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার আড়ালিয়া গ্রামের তুহিন মিয়ার ছোট ছেলে।
 
নিহতের বাবা তুহিন মিয়া জানান, আমি আর বাবলা একসাথে পুকুরে গোসল করছিলাম। তাকে বলেছিলাম তার মাকে ডাকতে। ভেবেছিলাম মা’কে ডাকতে গেছে। আমাদের চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ কিছু টের পায়নি। অনেক খোঁজা-খুঁজির পর হঠাৎ তাকে পুকুরেই পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেয়া হলেও ডাক্তার জানিয়ে দেন, আমার বাবলা আর বেঁচে নেই।
 
ক্ষণিকের ভুল ও অসাবধানতার কারণেই নিভে গেল তেরো বছরের এক কিশোরের প্রাণ। বাবা-মায়ের চোখের সামনে সন্তান হারানোর শোক যে কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা কঠিন।
 
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, বাবলা তার পরিবারের সঙ্গে মাইজভান্ডারে ওরশ শরীফে এসেছিল। সে সাঁতার জানত না। কীভাবে পানিতে পড়েছে, পরিবারের কেউই বুঝতে পারেনি। পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি এবং তারা মরদেহ নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৮ আগস্ট, ২০২৫,  9:33 PM