ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গীর হায়দারাবাদ এলাকায় গত শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে তিনটি গুদামসহ গুদামের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন বলেন, ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পাশের আব্দুল আজিজ এবং মিজানের গুদামে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটিসহ পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 

ততক্ষণে আগুনে তিনটি ঝুট গুদামের বেশিরভাগ মালামাল পুড়ে যায়। ঝুট গুদামের ভিতরে প্লাস্টিক ধরনের ফেব্রিকসসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

১৭ আগস্ট, ২০২৫,  7:17 PM