ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

উখিয়ায় আবারও বিশাল অজগর সাপ উদ্ধার করেছেন বন বিভাগ

#
news image

কক্সবাজারের উখিয়ায় ২৫ কেজি ওজনের ১০ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দৌছড়ি বিটের নাপিতপাড়া আবদুর রহিমের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সাপটি মূলত একটি আম গাছে বসে ছিলো। এক নারী সাপটি দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগকে খবর দিলে দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করেন।

বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করি। এটি বার্মিজ প্রজাতির অজগর, ওজন প্রায় ২৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এ ধরনের সাপ পরিবেশ ও বনের জন্য গুরুত্বপূর্ণ। অজগরটি সুস্থ আছে এবং শিগগিরই প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।”

প্রসঙ্গত, এর আগে গত রোববার (২২ জুন) রাত ২টার দিকে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে প্রায় ১৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের আরও একটি বার্মিজ অজগর উদ্ধার করে বন বিভাগ।
পরদিন সেটি দৌছড়ি রিজার্ভ বনে অবমুক্ত করা হয়।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

১৭ আগস্ট, ২০২৫,  12:22 AM