ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

বদরগঞ্জে ঝাড়পাড়া দপ্তরীর বিরুদ্ধে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে তদন্তে সত্যতা মেলেছে 

#
news image

রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৩ নম্বর কালুপাড়া ইউনিয়নের শংকরপুর ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী রবিউল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর গণস্বাক্ষরিত লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল পৌনে ১২টার দিকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি বিদ্যালয়ে উপস্থিত হন। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিদ্যালয় ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত রবিউলের বিচারের দাবিতে আফজাল হোসেন নামে এক অভিভাবক বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দপ্তরী রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে পঞ্চম শ্রেণির ছাত্রীদের শ্রেণিকক্ষে ডেকে নিয়ে নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখাতেন এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ভয়ভীতি দেখাতেন।
এক শিক্ষার্থী বলেন, পিয়ন রবিউল ইসলাম আমাদের খারাপ ভিডিও দেখায়। আমরা তার শাস্তি চাই। আরেক শিক্ষার্থী আজমীর সরকার জানান, রবিউল চাচ্চু শ্রেণিকক্ষে ডেকে নিয়ে অশ্লীল ভিডিও দেখাতেন। অভিভাবক ফেন্সি বেগম বলেন, রবিউল এতটাই প্রভাবশালী যে কেউ মুখ খুলতে সাহস পায় না।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাও নাম প্রকাশ না করার শর্তে অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, রবিউল আমাদেরও জিম্মি করে রেখেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুন বলেন, অভিভাবকরা জানিয়ে দিয়েছেন, রবিউলের শাস্তি না হওয়া পর্যন্ত তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না। আমরা শিক্ষিকারাও নিরাপদ নই। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আফজাল হোসেন বলেন, রবিউল ইসলাম একজন চরিত্রহীন ব্যক্তি। ২০২০ সালে এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে বিয়ে করতে বাধ্য হন।
অভিযুক্ত রবিউল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তদন্ত কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ লাজিজা বেগম বলেন, আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত অভিযুক্ত দপ্তরীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

সবুজ আহম্মেদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

১৬ আগস্ট, ২০২৫,  10:22 PM