ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী ‘জুলাই ব্যর্থ হলে দেশে শেখরাজ্য প্রতিষ্ঠিত হতো’: এবি পার্টির সভায় বক্তারা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অঙ্গীকার বার্নহ্যামের আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ ১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফট শিক্ষার্থীশূন্য, কারণ দর্শানোর নির্দেশ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা চীন যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি

সরিষা বাড়িতে মোবাইল না দেওয়ায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোন না দেওয়াকে কেন্দ্র করে ঋতু নামে গৃহবধূ কে ধারালো অস্ত্র বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদকাসক্ত স্বামী মুকুল মিয়া । বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বাশবাড়ী গ্রামে গৃহবধূর পিত্রালয়ে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার বাশবাড়ী গ্রামের জামাল ভুট্র’র মেয়ে ঋতু পর্ণা (২০) এর সাত বছর আগে পৌরসভার বাউসী উত্তর পাড়া গ্রামের ছইঞ্চা মিয়ার ছেলে মুকুল মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করলেও মুকুল মাদকাসক্ত হয়ে পড়ায় প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে ঋতু কিছুদিন আগে বাবার বাড়িতে চলে আসেন।
 
বৃহস্পতিবার দুপুরে বাবার ঘরে ঋতু খাবার খাওয়ার সময় হঠাৎ তার স্বামী মুকুল মিয়া এসে স্ত্রীকে মোবাইল দিতে বলেন। ঋতু অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো বটি দিয়ে মাথা, কান ও বাম হাতে একের পর এক কোপ দেন। ঋতুর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
স্থানীয়রা মুকুল মিয়াকে আটক করলেও সুলতান মিয়া নামে এক ব্যক্তি পরে তাকে ছেড়ে দেন বলে জানান ঘটনাস্থল পরিদর্শনকারী সরিষাবাড়ী থানার এসআই সুব্রত কুমার সরকার।
 
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ বলেন, “অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

১৫ আগস্ট, ২০২৫,  9:11 PM