ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে জলঢাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

#
news image

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর জলঢাকায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জলঢাকায় কর্মরত সাংবাদিকরা।

শনিবার দুপুর ১২ টায় থানা মোড়স্থ  প্রেস ক্লাবের সামনে প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক তুহিন কে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের দ্রুত বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত মানব বন্ধন ও সমাবেশে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, সাংবাদিক ফয়সাল মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন  নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি রশিদুল ইসলাম শাহ,প্রেস ক্লাব যুগ্ন সম্পাদক মাইদুল হাসান,দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন রশীদ রিয়াদ সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ,বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকার সহ সভাপতি মাহমুদুল হাসান,রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদার রহমান  মিলন, আইনি সহায়তা কেন্দ্র আসক সভাপতি আল আমিন, সাংবাদিক আল ইসলাম বিকল্প সহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।

মানব বন্ধন ও সমাবেশে বক্তারা বলেন  দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোড় দাবি জানান।

সভায় বক্তারা আরো বলেন,  সাংবাদিকদের যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। 

বক্তারা এ হত্যাকান্ড সহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাংবাদিক তুহিন সহ সকল সাংবাদিক  হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ  ফাঁসির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন চান না, তারা শুধু  নিরাপত্তা চান। এটা দিতে রাষ্ট্রের এত দ্বিধা কেনো? তুহিন হত্যার বিচার দ্রুত শেষ করতে হবে, যেন সাগর-রুনি ঘটনার মতো দীর্ঘসূত্রিতা না হয়।” বক্তারা আরো বলেন তুহিন হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জানান

নীলফামারী প্রতিনিধি :

১০ আগস্ট, ২০২৫,  12:48 AM