ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

সাংবাদিক তুহিনের জানাজা, মুসল্লি-সহকর্মীদের বিক্ষোভ

#
news image

শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে বিক্ষোভ করেন মুসল্লিরা।
জুমার নামাজ শেষে মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঈদগাহ ময়দানে জড়ো হন। জানাজা শেষে ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।
 
জানাজার আগে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম-মূখ্য সংগঠক আলী নাসের খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এদিকে শুক্রবার সকালে গাজীপুরের সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়। বেলা ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গাজীপুরের কর্মরত সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। প্রকাশ্যে দিবালোকে গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।
 
সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজ, ছিনতাইকারী, সন্ত্রাসী, মাদক কারবারিদের মদদদাতাদেরও চিহ্নিত করার দাবি করেন। সাংবাদিকরা বলেন, ঘটনার ১৭ ঘণ্টা অতিক্রম হলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিরা চিহ্নিত, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরেও গ্রেফতার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা।

গাজীপুর প্রতিনিধি :

০৯ আগস্ট, ২০২৫,  4:34 AM