ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

উদ্যোগ আর পরিশ্রমে বদলে যাওয়া জীবন: কলেজ শিক্ষার্থী সারোয়ারের কবুতর খামার

#
news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মিরাপুর গ্রামের কলেজ শিক্ষার্থী সারোয়ার হোসেন নিশান প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি, আগ্রহ আর পরিশ্রম থাকলে তরুণরাও হতে পারে সফল উদ্যোক্তা। YouTube-এ ভিডিও দেখে আগ্রহ জন্মানো সারোয়ার আজ কবুতর পালনকে রূপ দিয়েছেন সম্ভাবনাময় একটি খামারে। তার খামারটি এখন তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

প্রায় এক বছর আগে মাত্র দুই জোড়া কবুতর নিয়ে খামার শুরু করেন সারোয়ার। বর্তমানে তার খামারে কবুতরের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৫ জোড়া। তিনি জানান, “কবুতর পালনে অতিরিক্ত কোনো জায়গার প্রয়োজন হয় না। নিয়মিত খাবারও দিতে হয় না, ওরা অনেকটাই প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করতে পারে। খরচও তুলনামূলকভাবে অনেক কম। তাই লেখাপড়ার পাশাপাশি এই কাজটি সহজেই করা যায়।”

সারোয়ারের স্বপ্ন অনেক বড়। তিনি বলেন, “যদি সরকারি কোনো প্রশিক্ষণ বা আর্থিক সহায়তা পেতাম, তাহলে আর চাকরির পেছনে না ছুটে নিজেই একজন সফল উদ্যোক্তা হতে পারতাম ইনশাআল্লাহ। আমি চাই নিজেই কর্মসংস্থান তৈরি করে সমাজের বেকার তরুণদের উৎসাহিত করতে।”

তার এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে। পাশের এক স্কুল শিক্ষার্থী বলেন, “নিশান ভাইয়ের খামার দেখে আমিও কবুতর পালন শুরু করেছি। আমি চাই লেখাপড়ার পাশাপাশি নিজের একটি খামার গড়ে তুলতে। নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভরশীল হতে চাই।”

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম মবলেন, “সারোয়ারের মতো তরুণদের উৎসাহ দেওয়া প্রয়োজন। এমন উদ্যোগ শুধু একজনের জীবন বদলায় না, বদলায় সমাজের চেহারাও। যদি সরকার সহযোগিতা করে, তাহলে এই তরুণরা একদিন আমাদের গর্ব হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, এমন উদ্যোক্তা তৈরির পেছনে সরকারি পর্যায়ে প্রশিক্ষণ, ঋণ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে সারোয়ারের মতো আরও অসংখ্য তরুণ হয়ে উঠতে পারে দেশের জন্য মূল্যবান সম্পদ।

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

০৪ আগস্ট, ২০২৫,  8:44 PM