ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

ইসিতে শর্ত পূরণে তথ্য জমা দিয়েছে ৮০টি দল

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে। দলগুলোর আবেদন যাচাই বাছাই করে কিছু তথ্য ঘাটতি থাকায় সে সংক্রান্ত কাগজপত্র ৩ আগস্টের মধ্যে দাখিলের জন্য ১৫ দিন সময় দিয়ে ১৪৫টি দলকে চিঠি দেয়া হয়। এর মধ্যে মোট ৮০টি দল ঘাটতি সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে। আজ রোববার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন। 

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ গত ২২ জুলাই বলেছিলেন, নিবন্ধন প্রত্যাশী ১৪৫টি দলই ইসির প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করতে পারেনি। ১৫ দিন সময় দিয়ে দলগুলোকে চিঠি দেওয়া হচ্ছে। তিনি বলেন ১৫ দিনের মধ্যে যেসব দল শর্তপূরণ করতে পারবে তাদের বিষয়ে তদন্তে দেয়া হবে। আর যারা শর্ত পূরণ করতে পারবে না তাদের বিষয়ে তদন্তে দেয়া হবে না।  

এরফলে আইন অনুযায়ী ঘাটতি তথ্য না দেওয়া বাকি ৬৫টি দলের নিবন্ধনের আবেদন বাতিল হয়ে যাবে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসিতে ১৪৫টি দলের ১৪৭টি নিবন্ধন আবেদন জমা পড়ে। আগ্রহী দলগুলো নিবন্ধনের শর্তপূরণে প্রয়োজনীয় কাগজসহ ২২ জুনের মধ্যে আবেদনের শেষ সময় ছিল।

১৪৫টি দলের নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করতে ইসি সচিবালয়ের ২০ জন কর্মকর্তা কাজ করছে। এ সংক্রান্ত কমিটির বৈঠকে নিবন্ধন বিধি অনুযায়ী ত্রুটি সংশোধনের সময় দেয়ার সিদ্ধান্ত হয়।

আবেদনপত্র যাচাই-বাছাই শেষে টিকে থাকা দলগুলো নিবন্ধন শর্ত পূরণ করছে কিনা তা যাচাই করতে মাঠ পর্যায়ের প্রতিবেদন নেবে কমিশন।

নিজস্ব প্রতিবেদক :

০৩ আগস্ট, ২০২৫,  11:53 PM