ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

#
news image

অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ।
আজ টুর্নামেন্টের প্রথম ও ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে হারিয়েছে আফগানিস্তানকে। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১০৩ রান করেন হাকিম।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও, দ্বিতীয় উইকেট জুটিতে ১৪২ রান যোগ করেন ওপেনার কালাম সিদ্দিকি ও হাকিম।

৫টি চার ও ১টি ছক্কায় ১১০ বলে ৬৬ রান করে বিদায় নেন কালাম। তার বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়।

তবে এক প্রান্ত আগলে ৪৭তম ওভারে সেঞ্চুরি পূর্ন করে  আউট হন তিনি। ৮টি চার ও ৪টি ছক্কায় ১৩৩ বলে গড়া হাকিমের ১০৩ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটাররা। ৪৭ দশমিক ৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় তারা।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ফয়সাল খান আহমাদজাই। বোলিংয়ে বাংলাদেশের আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট নেন।

আগামী পহেলা ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। 

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৪,  2:50 AM

news image
.