ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের এক পরিত্যাক্ত ভাঙা টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধারের এই ঘটনাটি ঘটে। নিহত আল হাবিব ওই ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের চরকডাঙ্গী নামক এলাকায় বিকেলে খেলা দেখতে গিয়ে বাড়িতে না ফেরায়, বিকেল থেকেই তাকে খোঁজাখুজি করা হয়। পরিবারের পক্ষ থেকে স্যোশাল মিডিয়া ফেসবুকেও খুঁজিয়ে পেতে শিশুটির ছবি সহ পোস্ট করেন অনেকেই। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির গলায় তার পরনের শার্ট পেঁচানো থাকতে দেখা যায়। মাথার পিছনেও আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত শিশুটির মা হ্যাপি আক্তার বলেন, অনেক খোঁজাখুজির পর যখন পাচ্ছেননা তখন ইউনিয়ন পরিষদে কয়েকজন ছেলেকে দেখতে বলেন তিনি। খোঁজাখুঁজির এক পর্যায় একটি ছেলে পরিষদের পরিত্যাক্ত টয়লেটে হাবীবকে দেখতে পেয়ে চিকিৎকার দিয়ে বাড়িতে দৌড় দেন। এরপর পরিবারসহ প্রতিবেশীগণ সেখানে গেলে হাবিবের মরদেহটি দেখতে পান।

আশরাফুলের ভাগিনা মোমিন বলেন, আমরা কয়েকজন চরকডাঙ্গী খেলা দেখতে গেছিলাম। খেলা দেখতে হাবিবও গেছিলো। পরে আমরা জানতে পারি হাবিব বাড়িতে আসেনি।

জানা যায়, নিহত শিশুর বাবা আশরাফুল ইসলাম একজন বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। এক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে পরিবার নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটছিল তাদের।  

বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের পেছনে পরিত্যক্ত ভবনে বাচ্চাটিকে দেখতে পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়রা খবর দিলে থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড। তবে মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনাটি উদঘাটনে তদন্ত চলছে। সঠিক উদঘাটন খুব শীঘ্রই করা হবে।’

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

৩১ জুলাই, ২০২৫,  10:19 PM