ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

টঙ্গীতে ঢাকনা বিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ  উদ্ধার 

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতি (২৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টঙ্গীর গাজীপুরা বাষ্পট্টি বিলের মাঝখান থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে রবিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টির মধ্যে হাঁটার সময় খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। পানির প্রবল স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান।
দুর্ঘটনার পর রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন  তবে পরদিন সোমবার রাত পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সন্ধ্যার পর তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত জ্যোতি রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা এবং একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান ‘মনি ট্রেডিং’-এ সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদপাড়া ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।
 স্থানীয়দের অভিযোগ, টঙ্গীর বিভিন্ন এলাকায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ফলে সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। ফলে বর্ষা মৌসুমে প্রবল স্রোত সৃষ্টি হয় এবং খোলা ম্যানহোলে পড়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। এর আগেও একাধিক প্রাণহানি ঘটেছে বলে দাবি এলাকাবাসীর। 
 ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, “দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর ছিল এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে গিয়েছিল। দীর্ঘ অনুসন্ধান শেষে আজ সকাল ৯টায় আমাদের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।”টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ পরিচালনা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”স্থানীয়রা বলেন, "নিরাপদ চলাচলের ব্যবস্থা ও ঢাকনাযুক্ত ম্যানহোল নিশ্চিত না করা হলে এমন প্রাণহানি অব্যাহত থাকবে। জ্যোতির মৃত্যু যেন আর কোনো পরিবারের জীবনে না নামে—এটাই আমাদের দাবি।"

মো: নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

২৯ জুলাই, ২০২৫,  8:52 PM