ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

পাথরের ট্রাকের ধাক্কায় বালুর ট্রাক খাদে, হেলপার নিহত

#
news image

রাজশাহী-নওগাঁ মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাক খাদে পড়ে গিয়ে হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম শ্রাবণ (২২)। তিনি রাজশাহীর পবা উপজেলার বাসিন্দা।

মোহনপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, রাজশাহী থেকে নওগাঁগামী দুটি ট্রাক-একটি পাথরবোঝাই, অন্যটি বালুবোঝাই—সামনে-পিছনে চলছিল। চৌদ্দমাইল এলাকায় পৌঁছালে পাথরবোঝাই ট্রাকটি সামনের বালুবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের হেলপার শ্রাবণ নিহত হন।

খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে লাশটি নওগাঁর মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

ইফতেখার আলম বিশাল

খন্দকার মোহাম্মদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ : 

২৮ জুলাই, ২০২৫,  12:03 AM