ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

বারহাট্টার সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজভী আর নেই

#
news image

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান রেজভী আর নেই।

ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২:৩০  ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন...)। তিনি বারহাট্টা উপজেলার জিথন গ্রামের মৌজালী খাঁ এর ছেলে।

পারিবারিকসূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধানমন্ডি নিজস্ব বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে দ্রত ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপি’র সহ-সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বারহাট্টা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করে গেছেন। তাঁর মৃত্যুতে বারহাট্টা উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ কমল দলের পক্ষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন ও দলের পক্ষ থেকে শোক বার্তা প্রেরণ করেছেন।

সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. এ. আউয়াল জানান, আমাদের বারহাট্টা দক্ষিণ অঞ্চলের একজন দায়িত্বশীল পরোপকারী, বিনয়ী, নম্র, ভদ্র, হাস্যময় অভিভাবক হারালাম। আমি উনার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২৩ জুলাই, ২০২৫,  8:51 PM