ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরে মিথ্যা মামলা বাণিজ্যসহ নানা অভিযোগে মা ছেলের বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ 

#
news image

গাজীপুরে বিএনপির নেতাকর্মী ও সাধারন জনগণকে  মিথ্যা মামলায় হয়রানি ও মাদক দিয়ে ফাঁসানো, মোটা অংকের চাঁদা দাবিসহ নানা অভিযোগে মা ছেলের বিরুদ্ধে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে । 
 
বৃহস্পতিবার (১০জুলাই) দুপুর আড়াইটার দিকে জিএমপি গাছা থানার প্রধান ফটকে কোহিনুর বেগম নামে এক নারী ও  তার ছেলে আশিকের বিরুদ্ধে প্রতিকার চেয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা।
 
এর আগে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মুক্তারবাড়ি এলাকা  থেকে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল নিয়ে অভিযুক্ত ওই নারী ও তার ছেলের বিরুদ্ধে নানা স্লোগানে থানার সামনে এসে সমবেত হন।
 
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ৫আগস্টের পর নানা সময়ে অভিযুক্ত মাদককারবারি ওই নারী  বিএনপির নাম ভাঙিয়ে ভাড়াটে সাধারন জনগণ, ব্যবসায়ী, রিক্সা চালক, শ্রমিক ও স্থানীয়দের পুলিশি ভয় দেখিয়ে   হয়রানির মোটা অংকের চাঁদাদাবি করে আসছিলেন। এতে ক্ষোভে ফুঁসে ওঠেছেন ভুক্তভোগীরা ।
 
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, গাজীপুর জেলা ইমারত শ্রমিক নেতা তাইজুদ্দিন, স্থানীয় বাসিন্দা, মাহতাব উদ্দিন, রিক্সা চালক আলমগীর,  মুন্না খান, গার্মেন্টস শ্রমিক কমলা বেগম,  পোশাক শ্রমিক হাবিব প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় শতাধিক মানুষ এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ওই নারী তার ছেলে বিচার প্রত্যাশা করেন। 
 
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে কোহিনুর বেগম নিজেকে বিএনপির মহিলা নেত্রী দাবি করে মুঠোফোনে বলেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বিএনপি নেতা খোরশেদ আলমসহ কয়েকজন নেতা আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। যারা আমার ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে আইনি সহায়তা চাই।
 
 প্রতিবাদ সমাবেশে জিএমপি  গাছা থানার  ওসি মো. আমিনুল ইসলাম উপস্থিত হয়ে স্থানীয়দের অভিযোগ গুলো শুনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে থানার সামনে থেকে তাদের সরিয়ে দেন।

গাজীপুর প্রতিনিধি :

১০ জুলাই, ২০২৫,  9:06 PM

news image
গাজীপুরের গাছা থানার প্রধান ফটকে মিথ্যা মামল দিয়ে হয়রানির প্রতিবাদে মা ও ছেলের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ