ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

খাঞ্জাহান আলী (র.) মাজারে ভক্ত-দর্শনার্থীদের সুষ্ঠু যাতায়াতে রাস্তার সংস্কারের দাবি

#
news image

বাগেরহাট জেলার সদর উপজেলার শাতগুম্বুজ ইউনিয়নের অন্তর্গত বিশ্ববিখ্যাত ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা, হযরত খাঞ্জাহান আলী (রহ.)-এর মাজার শরীফে দেশ-বিদেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসেন। এ বিশাল জনগোষ্ঠীর যাতায়াতের সুবিধার্থে রাস্তা মেরামত ও সংস্কারের দাবি উঠেছে।

এই প্রেক্ষাপটে সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয়তাবাদী যুবদলের বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত আবেদন করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে রাস্তাটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে, ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দর্শনার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরও জানান, মাজার শরীফে ভক্ত ও পর্যটকদের আগমন দিনে দিনে বাড়ছে। বিশেষ করে পবিত্র দিন বা অনুষ্ঠান উপলক্ষে অতিরিক্ত ভিড় দেখা যায়, তখন জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়। এ অবস্থায় অবিলম্বে রাস্তাটি সংস্কার করে জনগণের ভোগান্তি লাঘবের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  4:57 AM