ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরের গাছায় গ্যাস বিস্ফোরণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অগ্নিদগ্ধ

#
news image

গাজীপুর মহানগরীর জিএমপি গাছা থানার কলমেশ্বর এলাকার বহুতল আবাসিক ভবনের একটি  ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মুক্তা আক্তার (১৯) নামে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধ ওই ছাত্রীকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। 
 
বুধবার ভোর সোয়া ৫ টার দিকে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের কলমেশ্বর এলাকার বেপারী বাড়ি রোডের ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হকের মালিকানাধীন ভবনের ৭ম তলায় মুক্তাদের ভাড়াটিয়া ফ্ল্যাটের রান্নাঘরে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে এ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ভবনের ৭ম তলার চারটি ইউনিটের সদর দরজা, রুমের জানালা ও রান্নাঘরের  কাঁচ ভেঙে যায় এবং ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া অলিউল্লাহর রান্নাঘরের যেদিক দিয়ে গ্যাসের পাইপ লাইন সংযোগ দেওয়া হয়েছে; সেদিকের ওয়াল উড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। 
 
এদিকে ঘটনার পর দুপুরে গাজীপুর তিতাসের কর্মকর্তা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
এব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মো.আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। দগ্ধ মুক্তা আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।  এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের কেয়ারটেকার বাচ্চু মিয়াকে থানায় নিয়ে যান। 

গাজীপুর প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  4:37 AM