ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১ : আহত ২৯

#
news image

‎পিরোজপুর বিয়ের বাসের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল হান্নান হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। 

‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। ‎তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায় নি।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার একটি বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ে পক্ষের স্বজনরা দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে বাসটির সংঘর্ষে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।

‎পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন  বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আমরা ২৪ জনকে চিকিৎসা দিয়েছি। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম  বলেন, সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের গাড়ি ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পিরোজপুর প্রতিনিধি মাইনুল ইসলাম মামুন

‎পিরোজপুর প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  3:58 AM