ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রামে অলিম্পিক ডে রান পালিত

#
news image

খেলাধুলায় শিশু-কিশোর, তরুণ-যুবকসহ সর্বস্তরের মানুষদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামেও পালিত হলো অলিম্পিক ডে রান-২০২৫। এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকালে বন্দরনগরীর সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালি শুরুর আগে স্টেডিয়াম ফটকে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, সিনিয়র সহকারী কমিশনার মো. মেজবাহ উদ্দিন, বিসিবি পরিচালক মনজুর আলম মন্জু, বীরশ্রেষ্ঠ মতিউর স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দীন, সদস্য শাহনেওয়াজ রিটন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, এনামুল হক, সরোয়ার আলম মনি, শওকত হোসেন এবং সাংবাদিক জাকির হোসেন লুলু ও নজরুল ইসলামসহ ক্রীড়া সংগঠক, কৃতী ক্রীড়াবিদ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। র‌্যালিটি স্টেডিয়াম ফটক থেকে বের হয়ে সাগরিকা সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্টেডিয়ামে গিয়ে মিলিত হয়। র‌্যালিতে অংশ নিয়ে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে নিজেদের সুস্থ রাখার পাশাপাশি সমাজের অনেক অসঙ্গতি দূর হয়। তাই তরুণ-যুবা-যুবকদেরকে ক্রীড়ায় আরো বেশি সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ নির্মাণে সবার ব্যাপক ভূমিকা রাখতে হবে। 

চট্টগ্রাম প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  6:21 AM