ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

নওগাঁয় জাতীয় ফল মেলা শুরু 

#
news image

‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে নওগাঁয়  তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন- নওগাঁ জেলা প্রশাসক মো: আব্দুল আউয়াল।
জেলা খামার বাড়ি নওগাঁ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রায় শতাধিক বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশী ফল দিয়ে মেলায় ৮টি স্টল সাজানো হয়েছে। ফল ছাড়াও মেলায় বিভিন্ন ফলজ বৃক্ষের স্টল রয়েছে।অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এসময় নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপপরিচালক (শস্য)  খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম সহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান- এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। প্রতিদিন একজন পুর্নবয়স্ক মানুষের ১২৫ গ্রাম ফল গ্রহনের নিয়ম। কিন্তু সেখানে গড়ে ৩০ থেকে ৩৫ গ্রাম গ্রহণ করছে। তাই পুষ্টির চাহিদা পুরণে দেশিয় ফলের গাছ রোপনের পাশাপাশি ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়।

নওগাঁ প্রতিনিধি :

১৯ জুন, ২০২৫,  7:43 PM