ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

রাজশাহীতে আষাঢ়ের বৃষ্টিতে আম চাষিদের ব্যাপক উপকার 

#
news image

আষাঢ়ের শুরুতেই রাজশাহী মহানগর ও উপজেলাসমূহে বৃষ্টিসহ হালকা বাতাস শুরু হয়েছে। টানা বেশ কিছুদিনের গরমের মধ্যে আষাঢ়ের এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। গরমে দ্রুত আম পেকে যাচ্ছিলো। এখন আবহাওয়া শীতল হওয়ায় আম দ্রুত পাকবে না। এ জন্য আম চাষিরা কিছু লাভবান হবেন। 

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শারমিন সুলতানা বলেন, বৃষ্টিতে আমের উপকার হয়েছে। আম ছাড়াও পাটের জন্য ব্যাপক উপকার হয়েছে। পাট ও আমচাষীরা এ বৃষ্টিতে লাভবান হবেন। 

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৫১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহীর কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজশাহীতে গত সোমবার দিবাগত রাত থেকে আজ বুধবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত ও হালকা বাতাস অব্যাহত রয়েছে। সোমবার রাত থেকেই শুরু হয় গুঁড়ি-গুড়ি বৃষ্টি। রাতে থেমে-থেমে বৃষ্টি শুরু হওয়ার পর একটানা চলে সকাল পর্যন্ত। মঙ্গলবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বৃষ্টি না নামলেও দুপুরে আবার শুরু হয় বৃষ্টি। দুপুর থেকে বিকেল এবং সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। কখনো ভারি বৃষ্টিপাত আবার কখনও ঝিরি ঝিরি বৃষ্টি হয়। এই বৃষ্টি, এই রোদ। এভাবেই চলে দিনভর। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ফের শুরু হয় বৃষ্টি। সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়। মহানগর ছাড়াও উপজেলাগুলোতে বৃষ্টিপাতে একইভাবে বৃষ্টিপাত হচ্ছে।

কয়েকদিনের টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে রাজশাহীর আবহাওয়া অনেকটাই শীতল হয়েছে। পদ্মাপাড়ের শহর রাজশাহীর মানুষের মধ্যে স্বস্তি এসেছে। বৃষ্টিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী, পথচারী, ও নিম্ন আয়ের মানুষের কিছুটা ভোগান্তি হলেও আম ও পাটের জন্য উপকার হয়েছে।

খন্দকার মোহাম্মদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ : 

১৯ জুন, ২০২৫,  6:12 AM