ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ফকিরহাটে রেশমি ফার্নিচারের উপর সরকারি গাছ পড়ে চরম ক্ষতি, বন্ধ ৫০ জনের কর্মস্থল, ক্ষতি ১০ লক্ষ টাকা

#
news image

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় চারটি ফার্নিচারের দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিংগাতী পোস্ট অফিসের সামনে বুধবার  ১৮-০৬-২০২৫ ইং তারিখ সকাল ৮টার  সময়।বাংলাদেশ রেলওয়ের জায়গায় থাকা একটি বিশাল গাছ হঠাৎ উপড়ে পড়ে “রেশমি ফার্নিচার”, “মুন্নি ফার্নিচার” ও “জিহাদুল ফার্নিচার” এর উপর। এতে দোকানগুলো মাটির সঙ্গে মিশে যায়। ফায়ার সার্ভিস গাছ কাটছে দোকানগুলোর মধ্যে ফকিরহাটের সবচেয়ে বড় ফার্নিচার প্রতিষ্ঠান “মুন্নি ও রেশমি ফার্নিচার”-এর মালিক মো. বাবুল মোড়লের তিনটি দোকান একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জিহাদুল ইসলামের একটি দোকানও ধ্বংস হয়েছে। এই চারটি দোকানে খাট, আলনা, ড্রেসিং টেবিল, ওয়াল কেবিনেটসহ প্রস্তুতকৃত ফার্নিচার এবং মূল্যবান যন্ত্রপাতি ছিল, যা সম্পূর্ণভাবে ভেঙে গেছে।

দোকান মালিক বাবুল মোড়ল জানান, “আমার স্বপ্নের তিনটি দোকান এক মুহূর্তে শেষ হয়ে গেল। ভেতরে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ছিল। এখন বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে গেল।”

দোকানের ওপর পড়ে আছে রেলওয়ের বিশাল গাছ দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল এসে গাছ কাটার কাজ শুরু করে এবং রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে। তবে এখনো সম্পূর্ণভাবে গাছ সরানো সম্ভব হয়নি। গাছটি খুলনা-রূপসা-বাগেরহাট মহাসড়কে পড়ে থাকায় যান চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

জানা গেছে, এই চারটি দোকানে মোট ৫০ জনের বেশি শ্রমিক ও কর্মচারী নিয়মিত কাজ করতেন। গাছটি দ্রুত না সরানো হলে, তাদের কর্মস্থল চালু করা সম্ভব নয়। ফলে সবাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও স্থানীয়রা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, দ্রুত গাছটি অপসারণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার জন্য।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :

১৯ জুন, ২০২৫,  4:21 AM