ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

গল-এ মুশফিকের রান বন্যা অব্যাহত

#
news image

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। প্রথম দিন শেষে শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত আছেন। এই নিয়ে দ্বিতীয়বার গল-এ সেঞ্চুরি করলেন মুশফিক। এর আগে ২০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।  সেই সাথে ৩ ম্যাচের চতুর্থ ইনিংসে গল-এর ভেন্যুতে ৪শ রান পূর্ণ করেছেন মুশফিক। 

গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৯১ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর ৭ টেস্টের ১৩ ইনিংসে হাফ-সেঞ্চুরির ধারে কাছেও যেতে পারেননি। যে কারনে মুশফিকের ফর্ম নিয়ে সমালোচনায় মেতে উঠে সমালোচকরা। 

অবশেষে ঐতিহাসিক গল-এ রান খড়া কাটালেন মুশফিক। ১৮৬ বলে ৫টি চারে ১০৫ রানের নান্দনিক ইনিংস খেললেন তিনি। 

এই মাঠেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি আছে মুশফিকের। ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২২টি চার ও ১টি ছক্কায় ৩২১ বলে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশি। 

২০১৭ সালে আবার গল-এ খেলেন মুশফিক। ঐ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৮৫ এবং ৩৪ রান করেছিলেন তিনি। ঐ ম্যাচে ২৫৯ রানে হেরেছিল বাংলাদেশ।

এবার দলের প্রয়োজনীয় মুর্হূতে গুরুত্বপূর্ণ শতক হাঁকালেন মুশফিক। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে অধিনায়ক শান্তর সাথে ২৪৭ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরির দেখা পান মুশফিক। এতে দিন শেষে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে টাইগাররা। 

এই সেঞ্চুরির সুবাদে গল-এ ৪শ রান পূর্ণ করেছেন মুশফিক। ৩ ম্যাচের ৪ ইনিংসে তার রান এখন ৪২৪। গড়- ১৪১.৩৩। এই ভেন্যুতে তিনটি ইনিংস ব্যাট করা ব্যাটারদের মধ্যে সেরা গড়।

আর রান বিবেচনায় সফরকারী ব্যাটারদের মধ্যে পঞ্চম স্থানে উঠেছেন তিনি। এক্ষেত্রে মুশফিকুর উপরে আছেন পাকিস্তানের ইউনিস খান, অস্ট্রেলিয়ার উসমান খাজা, স্টিভেন স্মিথ, ইংল্যান্ডের জো রুট। 

২৩ ম্যাচের ৩৭ ইনিংসে ২৩৮২ রান নিয়ে এই ভেন্যুতে সর্বোচ্চ রানের মালিক শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

নিজস্ব প্রতিবেদক :

১৮ জুন, ২০২৫,  2:38 AM