ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কয়রায় গাছ থেকে অজগর উদ্ধার, অবমুক্ত করা হলো সুন্দরবনে

#
news image

খুলনার কয়রা উপজেলার কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির পাশে একটি গাছ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ১১ থেকে ১২ কেজি এবং দৈর্ঘ্য ১০ ফুটের বেশি। পরে সেটি সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা গাছে সাপটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনকে জানালে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম (শাহেদ) বলেন, “পুলিশ ফাঁড়ির ইনচার্জ সকালে আমাকে ফোন করলে আমি বনকর্মী, বিটিআরসি ও সিপিজি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে আমরা তা সুন্দরবনের গভীরে অবমুক্ত করি।”

সাপটি উদ্ধারের সময় কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এলাকায়। তবে বন বিভাগের দ্রুত পদক্ষেপে প্রাণীটি নিরাপদেই তার স্বাভাবিক আবাসে ফিরে যেতে পেরেছে।

কয়রা (খুলনা) প্রতিনিধি :

১৮ জুন, ২০২৫,  1:36 AM