ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে উঠল দক্ষিণ আফ্রিকা

#
news image

সদ্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন এবং ২৭ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা জিতে নেয় প্রোটিয়ারা। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ১১১ রেটিং নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনাল জয়ের পর ৩ রেটিং পেয়ে এক ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থান জায়গা করে নেওয়ায়, তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে ইংল্যান্ডকে। তাদের রেটিং ১১৩। দক্ষিণ আফ্রিকার সাথে ইংল্যান্ডের রেটিং ব্যবধান মাত্র ১।

দক্ষিন আফ্রিকার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারলেও র‌্যাংকিংয়ে কোন অবনতি হয়নি অস্ট্রেলিয়ার। ১২৩ রেটিং নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অসিরা। 

আগের মত চতুর্থ থেকে অষ্টম স্থানে আছে যথাক্রমে- ভারত (১০৫ রেটিং), নিউজিল্যান্ড (৯৫ রেটিং), শ্রীলংকা (৮৭ রেটিং), পাকিস্তান (৭৮ রেটিং)ও ওয়েস্ট ইন্ডিজ (৭৩ রেটিং)। ৬২ রেটিং নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। 

শেষ তিনটি স্থানে আছে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

অনলাইন ডেক্স :

১৬ জুন, ২০২৫,  7:02 PM