ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

পদত্যাগ করলেন ইউসুফ

#
news image

পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। 

তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবাদমাধ্যমকে ইউসুফ জানিয়েছেন গত সপ্তাহে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে পিসিবি। 
ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কথা জানিয়েছেন ইউসুফ, ‘এটি ছিল ব্যক্তিগত সিদ্ধান্ত। আর কিছু বলার নেই।’

একটি সূত্র জানিয়েছে, পিসিবির সাবেক পেসার আকিব জাভেদকে এনসিএ-র পরিচালক হিসেবে নিযুক্ত করার পর অসন্তুষ্ট হন ইউসুফ। জ্যেষ্ঠতার কারণে এই পদে ইউসুফকে পদোন্নতি দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

বেশ কয়েক বছর ধরে এনসিএ’র ব্যাটিং কোচ ছিলেন ইউসুফ। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতেই একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। 

এছাড়াও অনূর্ধ্ব-১৯ দল এবং পাকিস্তান জাতীয় দলেরও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ইউসুফ। 

চলতি বছরের এপ্রিলে ব্যাটিং কোচ হিসেবে পাকিস্তান দলের সাথে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন ইউসুফ। কিন্তু গেল মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোচিং প্যানেলে রাখা হয়নি ইউসুফকে। 

এর আগে গত বছর নির্বাচক কমিটি থেকেও পদত্যাগ করেছিলেন ইউসুফ।

অনলাইন ডেক্স :

১৪ জুন, ২০২৫,  5:09 PM