ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

রাঙ্গামাটিতে করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি

#
news image

সম্প্রতি দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায়  স্বাস্থ্য অধিদপ্তরের  সতর্কতামুলক জরুরি নির্দেশনা অনুসারে জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি গ্রহন করেছে। 

আজ বুধবার রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পর্যটন ভিত্তিক এলাকা হওয়াতে এখানে বছরের বেশিরভাগ সময়ই পর্যটকদের আনাগোনা থাকে। তাই এখানে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিষয়টি বিবেচনা রেখে  রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে প্রস্তুতিমূলক বৈঠক করা হয়েছে। সম্ভাব্য করোনা মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়েও সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

তিনি জানান, করোনা মোকাবেলার লক্ষ্যে আক্রান্ত রোগীদের সেবা প্রদান, নৌ ঘাটগুলোতে স্বাস্থ্য ডেস্ক চালু, চিকিৎসাকাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস ও রোগ প্রতিরোধী পোশাক (পিপিই) মজুত রাখতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রোগ প্রতিরোধে নির্দেশনাগুলো প্রচার করতে বলা হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি :

১১ জুন, ২০২৫,  5:28 PM