ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজায় ঈদের দ্বিতীয় দিন ২২ ফিলিস্তিনিকে হত্যা

#
news image

ফিলিস্তিনের গাজায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন শনিবার ভোরে ইসরাইলি হামলা ও গুলিবর্ষণে কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফাহ গভর্নরেটে এই হামলা চালানো হয়।

গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরাইলি গোলাবর্ষণে একই পরিবারের চার সদস্যসহ ১২ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।

তবে সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, শনিবার ভোর থেকে এই পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় সময় সকাল ১০টার মধ্যে) ২২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ফিলিস্তিনি সূত্রের ভিত্তিতে করা এএফপি’র এক পরিসংখ্যান অনুসারে, গত ২৭ মে থেকে মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৮০ জনেরও বেশি। এছাড়া ৯ জন এখনো নিখোঁজ।

এরআগে স্থানীয় হাসপাতালগুলোর সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ঈদের দিন গতকাল শুক্রবার সকাল থেকে ইসরাইলি হামলায় গাজায় ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের সকাল যেখানে হওয়ার কথা ছিল উৎসবের, সেখানে গাজায় বয়ে গেছে রক্তের ধারা। স্থানীয় সময় শুক্রবার খান ইউনিসসহ গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরাইলি বাহিনীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

এছাড়া, ঈদের দিনেও উপত্যকাটিতে বন্ধ ছিল ত্রাণ সহায়তা।

এএফপি জানিয়েছে, ইসরাইলের ‘গণহত্যা অভিযান’ শুরু হওয়ার পর থেকে এটি গাজাবাসীর জন্য চতুর্থ ঈদ (ঈদুল ফিতর-সহ), যেখানে প্রায় ৫৪,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ‘দুর্ভিক্ষের পরিস্থিতি’ সৃষ্টি হয়েছে এবং উপত্যকাটি বসবাসের অযোগ্য হয়ে উঠেছে।

আন্তর্জাতিক ডেক্স :

০৭ জুন, ২০২৫,  6:24 PM