ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরে বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে  মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ভাঙচুর

#
news image

গাজীপুর মহানগরীর সদর থানার আওতাধীন পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
 
শনিবার (১০ মে) বেলা ১১টায় শিক্ষার্থী ও জনসাধারণ একযোগে মহাসড়ক অবরোধ করেন। পরে বিচারের আশ্বাস পেয়ে দুপুরের দিকে মহাসড়ক থেকে সরে যান তারা। এতে যান চলাচল শুরু হলেও দীর্ঘ যানজট দেখা দেয় মহাসড়কে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীরা একটি বাস ভাঙচুরও চালায়।
 
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে সিয়াম (১৯) নামে এক কলেজছাত্র চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাস যোগে চান্দনা চৌরাস্তা থেকে মাস্টার বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। পথে হাফ ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার জেরে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মহাসড়কে পড়ে গেলে বাসের পেছনের চাকা ওই শিক্ষার্থীর মাথার ওপর দিয়ে উঠে যায়। ফলে ঘটনাস্থলেই  মৃত্যু হয় শিক্ষার্থীর।
 
মহানগরীরর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিলেন। তিনি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
 
ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটি আটকে দেন।
 
ঘটনার জেরে শনিবার সিয়ামের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন। এসময় বিক্ষোভকারীরা বলেন, ভাড়া নিয়ে বিতর্কের জেরে সিয়ামকে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
 
এদিকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।
 
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আন্দোলনরত শিক্ষার্থী ও এলাকাবাসীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচলে স্বাভাবিক গতি ফেরে।

গাজীপুর প্রতিনিধিঃ

১২ মে, ২০২৫,  6:57 AM