ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

লাওস সীমান্তে সংঘর্ষ, থাইল্যান্ডে পর্যটন স্পট বন্ধ

#
news image

লাওসে মাদক পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় সীমান্তবর্তী দর্শনীয়স্থান বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করেছে। ব্যাংকক থেকে এএফপি এই তথ্য জানায়।

থাই জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশে লাওস সীমান্তবর্তী জনপ্রিয় পাহাড়ি পর্যটন স্পট ‘ফু চি ফা’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। লাওসের বোকেও প্রদেশে সেনাবাহিনী ও অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটে।

মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় বলেছে, ওই এলাকায় মার্কিন নাগরিকদের ভ্রমণ না করাই ভালো। নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা চেকপোস্টও বাড়ানো হয়েছে।

লাওসের রাষ্ট্রীয় রেডিও জানায়, সংঘর্ষে চারজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। কয়েকজন সেনা সদস্য নিহত ও আহত হয়েছেন। থাই কর্তৃপক্ষের ধারণা, সংঘর্ষে একজন সেনা নিহত ও এক ডজনের বেশি আহত হয়েছেন।

‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ নামে পরিচিত এই এলাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার মাদক পাচারের অন্যতম কেন্দ্র। শান্তিপূর্ণ লাওসে এমন সংঘর্ষ খুবই বিরল।

আন্তর্জাতিক ডেক্স :

০৭ মে, ২০২৫,  3:26 AM