ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হারাতে পারবেন কি ট্রাম্পকে

#
news image

নিউ অরলিন্সে গত শনিবার বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বসা ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বলছিলেন নিজের জীবনের গল্প। সঙ্গে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত অর্জন নিয়ে অনুভূতির কথাও।

প্রেসিডেন্ট জো বাইডেনের সেকেন্ড–ইন–কমান্ড হিসেবে গত সাড়ে তিন বছরে এমন অনেক অনুষ্ঠানে কমলা হ্যারিস নিয়মিত অংশ নিয়েছেন। তবে প্রেসিডেন্টের তুলনায় সেসব অনুষ্ঠানে সংবাদকর্মীদের ভিড় দেখা যেত কমই। এখন এ চিত্র পাল্টেছে।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেনকে নিয়ে তাঁর দলের নেতা–কর্মী ও সমর্থকদের মধ্যে এ মুহূর্তে উদ্বেগের শেষ নেই। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সর্বশেষ নির্বাচনী বিতর্কে ৮১ বছর বয়সী বাইডেনের বাজে পারফরম্যান্সের কারণে তাঁদের উদ্বেগ–হতাশা বেড়েছে। এ অবস্থায় কমলা হ্যারিসের অনুষ্ঠানে বাড়ছে সংবাদকর্মীদের ভিড়।

সপ্তাহান্তে বিভিন্ন অনুষ্ঠানমঞ্চে ও যেখানেই ভ্রমণে গেছেন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার সক্ষমতা এবং প্রেসিডেন্ট পদের প্রার্থিতা থেকে বাইডেনের সরে যাওয়া ও তাঁর (কমলা) নিজেরই প্রার্থী হওয়া উচিত কি না—সেসব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন কমলা। যদিও এ নিয়ে সরাসরি মন্তব্য করা এড়িয়ে গেছেন তিনি।

নিউ অরলিন্সে নিজের নির্বাচনী উচ্চাকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পথ তৈরি করা নিয়ে আলোচনায় কমলা হ্যারিস সমালোচকদের কথায় কান না দিতে শ্রোতাদের পরামর্শ দেন।

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুলাই, ২০২৪,  10:26 PM