ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ

#
news image

গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় এক পোশাক কারখানার নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে তাঁর সহকর্মীরা ও আশপাশের কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৬মে) সকাল ৯টার দিকে মহানগরীর হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, মহাসড়ক অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় ওই নারী শ্রমিক নিহত হন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে সহকর্মী ও অন্যান্য শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
 
নিহত নারী নেত্রকোনার কাউসারের স্ত্রী চম্পা বেগম (১৯)। তিনি হারিকেন এলাকার ইন্টারলুপ বিডি কারখানার শ্রমিক বলে জানান গাছা মেট্রো থানার তদন্ত কর্মকর্তা। 
 
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ওই নারী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের কিছু শ্রমিক ও জনতা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ওই মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
 
গাজীপুর মহানগরীর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘গার্মেন্টসের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা ঘটনাস্থলে গীয়ে পরিস্থিতী নিয়ন্ত্রনে নেই। মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করলে প্রায় তিনঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।’

গাজীপুর প্রতিনিধি :

০৬ মে, ২০২৫,  11:22 PM