ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কুষ্টিয়ার দৌলতপুরে ভুট্টার বাম্পার ফল 

#
news image

অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে এ বছর ভুট্টার আবাদ বেড়েছে। কৃষি অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে ৪ হাজার ৬৯২ হেক্টর জমিতে চাষ হয়েছে ভুট্টা, যা থেকে উৎপাদন হয়েছে প্রায় ৫২ হাজার টন। উৎপাদিত ভুট্টার বাজার দাম ধরা হয়েছে প্রায় ১৪০ কোটি টাকা।
কৃষিসংশ্লিষ্টরা বলছেন, গমের মতো ফসলের তুলনায় ভুট্টা চাষে লাভ বেশি হয়। এতে কম পরিচর্যা লাগে, যেকোনো উঁচু জায়গায় চাষ করা যায়। ফলন বেশি হয় এবং মাড়াই প্রক্রিয়াও বেশ সহজ। এছাড়া একই জমিতে সাথী ফসলও চাষ করা যায়। মূলত এসব সুবিধার কারণেই কৃষক ভুট্টা চাষে বেশি আগ্রহী।
উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, গত বছর দৌলতপুর উপজেলায় ভুট্টা আবাদ হয়েছিল ৪ হাজার ৩৫৫ হেক্টর জমিতে। উপজেলার পদ্মার চরের ফিলিপনগর, মরিচা, রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়ন রয়েছে উৎপাদনের শীর্ষে। এ ইউনিয়নগুলোতে উৎপাদন হয়েছে ২৮ হাজার টন ভুট্টা।
কৃষকরা বলছেন অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের অনুপস্থিতি ভুট্টা আবাদে সহায়ক হয়েছে। ভালো ফলনের পাশাপাশি বাজারে প্রত্যাশিত দামও পাচ্ছেন তারা।
উপজেলার ভবেরপাড়া গ্রামের কৃষক আলমগীর হোসেন ভূঁইয়া জানান, তার দুই বিঘা জমিতে ভুট্টা ছিল। ফলন খুব ভালো হয়েছে। বাজার দরও ভালো।
আরেক কৃষক জাহিদুল ইসলাম বলেন, ‘অনুকূল আবহাওয়া এবং বড় ধরনের দুর্যোগ না থাকায় এবার ফসলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যদিও কীটনাশক ও সারের দাম কিছুটা বেশি ছিল। তবে ফলন ভালো হয়েছে।
ভুট্টার ফলন বৃদ্ধি পাওয়ায় উপজেলার পাইকারি বাজারগুলোতে সরবরাহ বেড়েছে। উপজেলার হোসেনাবাদ বাজার থেকে প্রতিদিন গড়ে আটটি ট্রাকভর্তি ভুট্টা দেশের বিভিন্ন অঞ্চলে গো-খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থানে পাঠানো হচ্ছে।
হোসেনাবাদ বাজারের ব্যবসায়ীরা জানান, এবার কৃষক পর্যায় থেকে ব্যাপকভাবে ভুট্টা উৎপাদন হয়েছে, যা গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ। শুকনো ভুট্টার দাম কেজিতে ২৮-৩০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। তবে কাঁচা ভুট্টার দাম কিছুটা কম।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভুট্টার আবাদ হয়েছে। ফলন ও দাম দুটোই ভালো থাকায় কৃষকও লাভবান হচ্ছেন।’

কুষ্টিয়া প্রতিনিধি :

০৪ মে, ২০২৫,  7:51 PM